সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভায় দূর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলায় এ বছর ৩১টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করবে সনাতন ধর্মীয় লোকজন।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অংশ নেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা সুলতানা হক, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, ইউডিএফ শাহানারা আঁচল,
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজন সরকার, ফায়ার সার্ভিস কর্মকর্তা নিত্য গোপাল সরকার নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক সহ বিভিন্ন মন্দির কমিটির সদস্যগন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দূর্গাপূজা উদযাপনে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দিরগুলোতে পুলিশের পাশপাশি বাড়তি আনসার সদস্য মোতায়েন ও নিরবিচ্ছিন্ন বিদুতের ব্যবস্থা থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে দূর্গোৎসব শুরু হবে।
