দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সৌদি আরবে দুই বাংলাদেশী নিহত

0 73

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার একই পরিবারের দুই ভাই নিহত হয়েছে। একই গাড়িতে থাকা ছোট ভাই আহত হয়েছে। নিহতরা হলেন, কাঞ্চন পৌরসভার ৮নং ওয়ার্ডের কলাতলী এলাকার হাবিব উল্লাহ্ মিয়ার ছেলে বড় ছেলে আব্দুল হালিম (৩২) ও মেজো ছেলে দ্বীন ইসলাম (২৮) । এসময় একই বাসা থাকা ছোট ছেলে ইসলাম উদ্দিন আহত অবস্থায় সৌদি আরবের হাসপাতালে ভর্তি আছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এ পবিত্র মদীনা নগরীর নিকটবর্তী এলাকায় দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাবিব উল্লাহ্ মিয়ার ছোট ছেলে ইসলাম উদ্দিন। গত বুধবার বাংলাদেশ সময় ১১টার দিকে ছোট ছেলে ইসলামউদ্দিন (২৫) মোবাইল ফোনে তার পরিবারকে এ খবর জানায়।

- Advertisement -


নিহতদের বাবা হাবিব উল্লাহ জানান, তার তিন ছেলে সৌদি আরবের রিয়াদে বসবাস করে আসছিল। তারা সৌদি আরবে কনস্ট্রাকশনের কাজ করে আসছিল। গত বুধবার বাংলাদেশ সময় ৯ টার দিকে মদিনা থেকে কাজ শেষে তারা তিন ভাই প্রাইভেটকারে করে রিয়াদে ফিরছিল। এসময় তাদের প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুটির সাথে ধাক্কা লাগে। এসময় আব্দুল হালিম ও দ্বীন ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এসময় ছোট ভাই ইসলাম উদ্দিন আহত হয়। ইসলাম উদ্দিনকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আব্দুল হালিমের ৩ মাসের একটি ছেলে সন্তান রয়েছে তার নাম সামির ও দ্বীন ইসলামের ১ বছরের নাদিয়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।
এদিকে এ সংবাদে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। পরিবার স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এলাকার আশেপাশের শতশত লোকজন তাদের বাড়িতে সমবেদনা জানাতে আসছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More