নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলা কার্যালয় এর উপপরিচালক এর তত্ত্বাবধানে খ-সার্কেল (পটিয়া) এর পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৩১৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ।
আজ (৮ জুলাই) বুধবার বিকালে লোহাগড়া থানাধীন চুনতি ফরেস্ট রেন্জ অফিসের সামনে হাইওয়ের উপর থেকে যথাক্রমে মার্সা বাস নং- চট্টঃ মেট্রো ব-১১-১৯৮২ ও শ্যামলী বাস নং চট্টঃ মেট্রো ব-১১-২৭২৩ হতে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সুমন মিয়া প্রকাশ সুমন আহমেদ (৩৫) ও আসামী সালমা আক্তার (৩৭)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে লোহাগড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়।
