দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশে বাংলাদেশী দুই নারী

0 72

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেক্স

অলরাউন্ডার রুমানা খেলবেন হোবার্ট হারিকেনস হয়ে আর মেলবোর্ন স্টারসের হয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা। আসন্ন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য মেয়েদের বিগ ব্যাশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি ।

- Advertisement -

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য মেয়েদের বিগ ব্যাশে অংশ গ্রহন করতে চলতি বছরের ৬ অক্টোবর দেশ ছেড়ে বিগ ব্যাশ মাতাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হবেন। তবে এবার রুমানা ও নিগার ম্যাচ খেলার ব্যাপারে অনেকটাই নিশ্চয়তা পেয়েছেন। আগামী ১৮ অক্টোবর শুরু হবে মেয়েদের বিগ ব্যাশের পঞ্চম আসর। এ খেলার আসর চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। তারা নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশের মুখ উজ্জল করার চেষ্টায় খেলবেন।

এর আগে ২০১৭ সালে রুমানা, খাদিজাতুল কুবরা কারওরই ম্যাচ খেলার সুযোগ হয়নি। আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে ডাক পেয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা। আর অফস্পিনার খাদিজাতুল কুবরাকে নেয় মেলবোর্ন স্টারস।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More