দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারের সাতগ্রামে জয়নাল আবেদীন মুকুলের মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা

0 58

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মুকুল । পিতার হাত ধরেই রাজনীতির হাতে খড়ি। পিতা মরহুম আব্দুর রাজ্জাক সাহেব এর সুযোগ্য সন্তান তিনি । পিতা ছিলেন সাতগ্রাম ইউনিয়নের রাজনীতির রোল মডেল । দীর্ঘদিন সাতগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । তিনি ছিলেন অপ্রতিদ্ধন্দী একজন বিচক্ষণ নেতা। দল মত নির্বিশেষে তিনি ছিলেন সকলের প্রিয় পাত্র । তার মৃত্যুর পর সাতগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগে শোকের ছায়া নেমে আসে । অনেকটা নেতৃত্ব শূন্য হয়ে পড়ে সাতগ্রাম ।

পিতার মৃত্যুর পর জয়নাল আবেদীন মুকুল ছাত্রলীগ থেকে যুবলীগের দায়িত্ব পালন করেন । অগোছালো সাতগ্রাম ইউনিয়ন যুবলীগকে নজরুল ইসলাম বাবু ভাইয়ের পরামর্শে তিনি একটি শক্তিশালী সংগঠনে রূপ দেন। তার বিচক্ষণ ও দূরদর্শিতার কারনে আড়াইহাজারের মা মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদ সদস্য  আলহাজ্ব নজরুল ইসলাম বাবু তাকে সাতগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।

- Advertisement -

সেই দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি এলাকার জনসাধারণের জনকল্যাণমূলক কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। গত সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে তিনি ছিলেন হেভিওয়েট প্রার্থী। ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও সংসদ সদস্য বাবু ভাইয়ের নির্দেশে তিনি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন । এতে করে সাতগ্রামের পুরো এলাকার সাধারণ জনগণ জয়নাল আবেদীন মুকুলের প্রত্যাহার মেনে নিতে পারেনি। অবশেষে জয়নাল আবেদীন মুকুল সাধারণ জনগন কে শান্ত করেন। সেই থেকে আজকে পর্যন্ত বিভিন্ন পরিস্থিতিতে শক্ত হাতে সাতগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন জয়নাল আবেদীন মুকুল ।

বিশেষ করে এই বছর করোনা ভাইরাসে যখন সারাদেশ স্থবির হয়ে যাচ্ছে ঠিক তখনই নিজের উদ্যোগে মানুষের পাশে মাস্ক, সাবান, খাদ্য নিয়ে গোপনে এবং প্রকাশ্যে সর্বদা ছুটে বেরিয়েছেন জয়নাল আবেদীন মুকুল। মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী।

তিনি সাতগ্রামের প্রতিটি এলাকাকে মাদক ও জুয়া মুক্ত ঘোষণা করেছেন। প্রতিদিন তিনি বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে তুলে ধরছেন । বিশেষ করে গত তিনদিন আগে টেকপাড়া থেকে গাঁজা নেওয়ার সময় পুরিন্দার এক ছেলেকে জয়নাল আবেদীন মুকুলের নেতৃত্বে আটক করেন এলাকাবাসী ।পরে তার জবানবন্দির ভিত্তিতে টেকপাড়া শাফির বাড়ি থেকে প্রায় ২ থেকে  ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন তিনি ।

এই ব্যাপারে জয়নাল আবেদীন মুকুল বলেন,  আমি আমার পিতার আদর্শে নজরুল ইসলাম বাবু ভাইয়ের দিক নির্দেশনায় রাজনীতি করি। তাই নিজের স্বার্থের জন্য নয় জনগনের পাশে থেকে নিজেকে উজার করে দিতে চাই। তাই এই মুহূর্তে আমার সাতগ্রাম ইউনিয়ন কে আমি একটি মাদকমুক্ত ও জুয়া মুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চাই। এই হলো আমার অঙ্গীকার ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More