নিজস্ব প্রতিনিধি
যশোরের শার্শায় নবজাতক এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে এক কৃষক। আজ বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) সকালে কাঠুরিয়া গ্রামের একটি পটলের ক্ষেতের আইলের উপর থেকে শিশুটিকে উদ্ধার করেন।
কৃষক বজলুর রহমান জানান, ভোরে পটলের ক্ষেতে পটলের ফুল ছোঁয়ানো কাজ করতে গিয়ে আইলের উপর একটি বস্তা দেখতে পায়। বস্তার কাছে গিয়ে দেখি ভীতরে কিছু নড়াচড়া করছে। বস্তার মুখ খুলতেই দেখে নবজাতক একটি শিশু। এসময় শিশুটি কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে উদ্ধার করে ওই কৃষক বাড়িতে এনে প্রাথমিক পরিচর্যা করেন।
এ ঘটনা মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উলাশী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বজলুর রহমানের বাড়িতে গিয়ে শিশুটির বিষয় খোঁজ খবর নেয়।
কৃষক বজলুর রহমান দম্পতিও নিঃসন্তান হওয়ায় তিনি শিশুটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে ইচ্ছে প্রকাশ করেন।
স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে বজলুর রহমানের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, রাখে আল্লাহ মারে কে, কে বা কারা শিশুটিকে মেরে ফেলার উদ্দেশ্যে ফেলে দিয়ে যায়। আল্লাহর অশেষ মেহেরবানিতে জীবিত অবস্থায় নিঃসন্তান কৃষকের ঘরে ঠাঁই হলো শিশুটির।
কৃষকরে ঘরেই বেড়ে উঠবেন এই নবজাতক।
