নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিন রূপসী ও চনপাড়া পূণর্বাসন কেন্দ্র এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ত্রান সামগ্রী দেয়ার নাম করে বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের কাছ থেকে ১শ’ টাকা করে নেয়ার অভিযোগে প্রতারক কামাল হোসেন মাইজভান্ডারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। প্রতারক কামাল হোসেন গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মুখে সুখে হাঁসি।
