দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ঈদ আনন্দ

0 112

Get real time updates directly on you device, subscribe now.

ঈদ মানে আনন্দ ঘুরাঘুরি বেশ
করোনা ভাইরাস এসে তা করে দিলো শেষ।

ঈদগাহেতে নামাজ নাই নাই বাড়িতে ঘোরা
আছি সবাই গৃহবন্দী জীবন বাঁচাতে মোরা।

তবু যাদের মন মানেনা ঘুরছে অহরহ
ওদের সবুর নাই মোটেও করোনাকে বলে সরো।

করোনা কি কথা শোনে মরতে সে চায়?
সবার দেহে ছড়িয়ে সে বাঁচতে তাই ধায়।

- Advertisement -

তাইতো অনেকে না বুঝেই আনছি তাকে ঘরে
বুদ্ধিহীনেরা এভাবেই যুগে যুগে মরে।

আর মরো না করোনাকে মারো সবাই ভাই
করোনার ধ্বংস হবেই হবে ঘরে থাকো তাই।

ঈদ গেলে ঈদ আসবে স্বজন হারালে কি পাবে ?
এ কথাটা বুঝতে পারলে করোনা ঠিকই পালাবে।

কবি ও লেখিকা, সরকারী চাকুরীজীবি সাহনিন সুলতানা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More