দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কাঁচপুরে গার্মেন্টস শ্রমিকের উপর এসিড নিক্ষেপ-

0 48

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি-

নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বীপা রানী (৩৫) নামে এক নারী গার্মেন্টস শ্রমিকের উপর এসিড নিক্ষেপ করেছে দ্বীপার সাবেক স্বামী জালাল ও সতীন বর্না আক্তার। এ ব্যাপারে সোনারগাঁও থানায় জালাল ও বর্না আক্তারকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন দ্বীপা রানী।

- Advertisement -

এসিডদগ্ধ দ্বীপা রানী জানান- জামালপুর জেলার সাহসপুর গ্রামের মৃত আব্দুল হকের পুত্র মোঃ জালালের (৪৫) সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয় দ্বীপা রানীর সাথে। বিয়ের কিছুদিন পরেই জানতে পারে জালালের পূর্বের স্ত্রী আছে। উচ্ছৃঙ্খল, বদমেজাজী, যৌতুকলোভী ও নারীবাজ জালাল বিয়ের পর থেকেই যৌতুকের দাবী করে দ্বীপার উপর অত্যাচার নির্যাতন চালাতো এবং দ্বীপাকে কোন ধরনের ভরন-পোষন দিতো না।

অভিযোগকারী দ্বীপা দীর্ঘদিন স্বামী জালালের অত্যাচর সহ্য করতে না পেরে প্রতিবাদ করেন এবং ০১ বছর পূর্বে জালালকে ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনানুসারে তালাক প্রদান করেন। তালাক প্রদান করার কারনে জালাল আরো উগ্র হয়ে যায় এবং দ্বীপাকে প্রাননাশের চেষ্টা করেন, সেই ধারাবাহিকতায় গত ৩০/০৫/২০২৩ইং তারিখ রাত আনুমানিক ৮.৩০ ঘটিকার সময় দ্বীপা নিজ কর্মস্থল জাহিন নীটওয়্যার থেকে কাচপুরস্থ ভাড়া বাড়িতে আসার সময় কাঁচপুর ওমর আলী স্কুলের সামনে অবস্থান কালে সাবেক স্বামী জালাল ও সতিন বর্না প্রথমে দ্বীপা রানীকে মারধর করেন এবং হত্যার উদ্দেশ্যে এসিড নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন ও দ্বীপার সহকর্মীরা দ্বীপাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউট ও শেরেবাংলা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, কাঁচপুরে গার্মেন্টস শ্রমিকের উপর এসিড নিক্ষেপ করেছে তার সাবেক স্বামী জালাল ও সতীন বর্না আক্তার, সোনারগাঁও থানায় জালাল ও বর্নাকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দ্বীপা রানী। আসামীদের গ্রেফতারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত আসামীদের গ্রেফতার করা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More