তুই ফিরে আয় আবার সেই
চির চেনা বেশে,
তুই ফিরে আয় আলোর মাঝে-
অন্ধকার শেষে…
তুই ফিরে আয় মানব সেবায়
তোকে ভীষন দরকার,
তুই ফিরে আয় তোর অপেক্ষায়
দেশ জাতি সরকার…
তুই ফিরে আয় তোর জন্য
লক্ষ মানুষের দোয়া,
তুই ফিরে আয় তোর হাত দিয়েই
আকাশটাকে ছোঁয়া…
তুই ফিরে আয় আবার তুই
নতুন স্বপ্ন বুন।
ব্যাংকার ও অতিথি লেখক মোহন খাঁন।
