জাগো বাংলাদেশ ডেস্ক
মহামারি করোনাভাইরাসের (কভিড-১৯) জন্য অধিক সংক্রমিত হচ্ছে যে যে জেলাগুলোতে সে জেলা গুলোকে রেড জোনের আওতায় আনা হচ্ছে। নতুন করে আরও পাঁচ জেলা রেড জোনের ঘোষণা হয়েছে। ধারনণ ছুটিও ঘোষণা করা হয়। সাধারণ ছুটি ঘোষিত জেলাগুলো হল,। প্রজ্ঞাপনে বলা হয়, লাল অঞ্চল ঘোষিত এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে।
আজ সোমবার (২২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন নতুন যে পাঁচটি জেলা রেড জোন ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকা।
এর আগে, চট্টগ্রাম, বগুড়া, মোলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও মাদারীপুর এ দশটা জেলাকে রেড জোন ঘোষণা করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষিত এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে।
