এসএম আবুল বাশার ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলায় নকল, ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় একাধিক দোকান মালিকদের জরিমানা করেন।
আজ (২২ জুন) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজীব ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মেডিসিন শপ “হাছিনা ড্রাগ হাউজ”কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেডিসিন শপসহ এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত সর্বমোট নগদ ১৬০০০/= জরিমানা আদায় করেছে।
সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজীব বলেন, সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত রীতিমতো কাজ করে যাচ্ছে। সামাজিক দূরত্ব মেনে চলতে প্রশাসন এখানকার মানুষদের বারবার তাগিদ দিলেও অধিকাংশরাই তা মানছেন না। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
