নরসিংদীতে ঈদ সামগ্রী বিতরণ
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের সকল মসজিদের ইমাম, মোয়াজ্জিন, ও কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকদের কে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৮০টি মসজিদ মাদ্রাসার ইমাম,মুয়াজ্জিন ও ২২টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মাঝে চাল ডাল তেল চিনি সেমাইসহ নগদ অর্থ ও কাপড় বিতরণ করা হয়েছে।
মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য আলহাজ্ব মাহফুজুল হক টিপু মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম খান, ইউনিয়ন পরিষদের মেম্বার সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
