দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে ময়লার ভাগাড়ে ফুলের বাগান

0 72

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

মানুষের অযত্ন আর অবহেলায় বসবাসের উপযোগী স্থান যেমন ময়লার  ভাগাড়ে পরিণত হতে পারে তেমনি মানুষের সদিচ্ছা ও হাতের সুনিপুণ ছোয়ায় ময়লার ভাগাড়ে ও ফুল ফুটাতে পারে। তেমনি একটি সুন্দর ছবি  উপহার দিয়েছেন ক্লিন বিডি – নরসিংদী নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একঝাঁক তরুণ সদস্যরা।

- Advertisement -


মাত্র দু’ তিনদিন পূর্বেও যে স্থান দিয়ে  আসা যাওয়ার সময়ে দূর থেকেই প্রকট দুর্গন্ধে নাক চেপে ধরতে হতো।  আজ সেখানে শোভা পাচ্ছে দৃষ্টি নন্দন ফুলের বাগান। সেই চির পরিচিত ময়লার ভাগাড়টি এখন ফুলের বাগানে পরিণত হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের  নরসিংদীর ভেলানগর বাজার মসজিদ সংলগ্ন জমিটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত থাকায় সেখানে ময়লা আবর্জনা ফেলে স্থানীয় লোকজন স্থানটিকে মলার ভাগাড়ে পরিণত করেছে। উক্ত স্থানের পাশ দিয়ে যাবার সময় দুর্গন্ধের কারণে পথচারীরা বিপাকে পড়তে হতো। উটকো গন্ধে এর আশপাশের এলাকায় বসবাস করা দুরূহ হয়ে গিয়েছিল।
অবশেষে এলাকাবাসী ও পথচারীদের ময়লার স্তূপ ও দুর্গন্ধ থেকে পরিত্রাণ দিতে বিডি ক্লীন নরসিংদী নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে।
গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে শুরু করে  স্বেচ্ছাসেবী সংগঠন BD Clean – Narsingdi (বিডি ক্লিন- নরসিংদী ) এর একঝাঁক স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে এটি আজ ফুল বাগানে রুপান্তরিত হয়েছে। বিডি ক্লীন- নরসিংদীর কর্ণধার বলেন, ছোট্ট একটি সংগঠন বিডি ক্লিন এর মাধ্যমে দুই- তিনদিনের  প্রচেষ্টায় যদি দেশের এতগুলো স্থান চকচকে পরিষ্কার করে দুর্গন্ধ এড়িয়ে বাগানে রূপান্তরিত করা সম্ভব হয়, তবে এদেশের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন সেবামূলক সংগঠনের মাধ্যমে একদিনেই সমগ্র বাংলাদেশকে পরিষ্কার করে পরিচ্ছন্ন বাংলাদেশ ঘোষণা সহ পৃথিবীর সর্বোত্তম সবুজে ভরা দেশের স্বীকৃতি অর্জন করাও সম্ভব।


ভেলানগর এলাকার জাকির হোসেন বিডি ক্লীন- নরসিংদীর প্রশংসা করে বলেন, আজকের দিনে এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের বড়ই অভাব।তাদের মতো সমাজের সবাইকে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে অনুরোধ জানান।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More