নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সদর মডেল থানা এলাকার গোগনগড়ে প্রিমিয়ার সিমেন্টের কাভারভ্যানের চাপায় অটোরিকসা চালক ও একজন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনার পর গাড়ির চালক হেলপার পালিয়ে যায়।
আজ (৯ সেপ্টেম্বর)সকালে নারায়ণগঞ্জের ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক প্রায় পোনে এক ঘন্টা সকল প্রকাল যান চলাচল বন্ধ ছিল।নিহত জামাল (৪০) অটো রিকসা চালক।বাকিদের পরিচয় পাওয়া যায়নী।
এ ঘটনায় সদর মডেল থানার এসআই আশরাফুল জানান, গোগনগর এলাকা থেকে অটো রিকসাটি মোক্তারপুর এলাকায় যাচ্ছিলো।প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি কাভারভ্যান রিকসাটিকে চাপা দিলে ঘটনাস্থলে চালক জামাল মারা যায়।আহতদের উদ্ধার করে স্থানীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কাভারভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।নিহত জামালের মৃত দেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সদর মডেল থানার (ওসি)আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি।প্রিমিয়ার কোম্পানির মালিক পক্ষের সাথে কথা বলছি।কি ব্যবস্থা নেয়া হবে তার পরে জানাতে পারব।
