ঐ গগনে চেয়ে দেখো
তারা কি কয়
সৃর্যেগ্রহন চন্দ্রগ্রহণ
মায়ের জন্য হয় ।
মায়ের ঋণ সন্তানের শোধ
কখনও যে নয়
প্রভুর সৃষ্টি আকাশ বাতাস
তা-ই সবাই কয় ।
ছোট করিসনে মায়ের সম্মান
দিবস পালন করে
মা হারিয়ে কাঁদবে মন
যায় যদি সে মরে ।
কষ্ট তাদের ঘরে ঘরে
মা যার গেছে মরে
খালি ঘরে কাঁদে'রে ওরা
মা মা, মা করে ।
আশীর্বাদ তোর ঘরে আছে
তাঁকে সেবা কর
মা ছাড়া তোর কিসের দুনিয়া
হয় যদি সে পর ।
কবি ও লেখক এস আলম ।
