দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে ৪ শতাধিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান

0 75

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) ও তারাব পৌর মেয়র হাসিনা গাজীর নির্দেশক্রমে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় হাজী নুর উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ৪ শতাধিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার সকালে হাজী নুর উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ার কক্ষে এ অর্থ প্রদান করা হয়। এ প্রত্যেক শিক্ষার্থীকে উপহার হিসেবে ৫ শত টাকা করে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজী নুর উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনার কমিটির সদস্য আলহাজ¦ মোখলেছুর রহমান ভুঁইয়া, প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, পরিমল ধর, মোঃ বাবুল মিয়া,সাইফুল ইসলাম, হাজী বাহাউদ্দিন, মাওলানা সামছুল হক প্রমুখ।

এব্যাপারে স্কুলের পরিচালনা কমিটির সদস্য মোখলেছুর রহমান ভুইয়া বলেন,বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি তারাব পৌর মেয়র হাসিনা গাজীর নির্দেশক্রমে শিক্ষার্থীদের লেখা-পড়ায় উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে সামান্য এ উপহার দেয়া হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More