ভূমিকম্প ভয়
কি জানি কি হয়,
মরবে মানুষ
গুণীজনে কয়।
সেই ৫১ বছর ধরে
ভয়ে কাঁপছি থরেথরে,
হয় না কিছুই
ভূমিকম্প আছে পরে।
করোনার ভয়
কি জানি কি হয়
বিশ্ববাসীর বুলি,
খোদা হয়তো এবার
নিবে আমাদের তুলি।
কোভিট উনিশে
কেঁপে মরি হায়,
এই বুঝি মোর
জীবনটা যায়।
৭শ’ কোটি মানুষ,
হবে কয়েক লাখ
আক্রান্ত মোটে,
তবে করোনা কেন
আমায় খোঁজে?
মনের বাঘে খাচ্ছে
করোনায় নয়,
মানুষ করলে এমন
করোনার হবে জয়।
বেয়াড়া ভাইরাসে
করিওনা ভয়,
সাবধানে থাকি
হবেই হবে
করোনার পরাজয়।
লেখক,কলামিষ্ট,গবেষক লায়ন মীর আব্দুল আলীম।
