দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

0 144

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া ও রূপসী বাস স্টেশনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে।

আজ (২৭ রমজান, ২১ মে) বৃহস্পতিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানা শাখার উদ্যোগে শাখার সভাপতি মুহাম্মাদ আবু বকর এর নেতৃত্বে গাউছিয়া ও রূপসী স্টেশনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ শেষে থানা সভাপতি মুহাম্মাদ আবু বকর বলেন, করোনা ভাইরাস জনিত (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ৪০৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরো ১,৭৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ২৮ হাজার ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছে।”

- Advertisement -

এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে হতে পারে আমাদের জন্যও অপেক্ষা করছে চীন, ইতালি ও আমেরিকার মতো এক কঠিন বাস্তবতা।

তিনি আরও বলেন, এই মহামারী করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য করোনার যিনি মালিক মহান প্রভু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তা’য়ালার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে।

সতর্ক ও সচেতন থাকতে হবে। যেকোনো কাজ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সহিত করতে হবে। জরুরী প্রয়োজন ব্যতীত বাহিরে বের হওয়া যাবে না।
যার যার অবস্থান থেকে জনসচেতনতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করুন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং তা অন্যকে মানতে উৎসাহিত করুন।

তিনি আরও বলেন, করোনা বিপর্যয়ের শুরু থেকেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানার উদ্যোগে সার্বিক সহযোগিতা নিয়ে সাধারণ মানুষদের পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশা আল্লাহ।

ইফতার বিতরণে আরও উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানার সহ-সভাপতি মুহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ হামিদুল ইসলাম ও অর্থ সম্পাদক মুহাম্মাদ মামুন মিয়া, কওমী মাদরাসা সম্পাদক রমজান আলী ও স্কুল বিষয়ক সম্পাদক আব্দুর রহিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More