দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শ্রীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

0 18

Get real time updates directly on you device, subscribe now.

আব্দুর রউফ রুবেল,  গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে তাহমিনা আক্তার(২৩) নামের এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(১২ মে)দুপুর  বারোটার দিকে শ্রীপুর পৌর দক্ষিণ ভাংনাহাটি( বৈরাগীর চালা) এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়।  নিহত তাহমিনা বগুড়া জেলার শেরপুর উপজেলার নয়াপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে।সে বৈরাগীর চালা গ্রামের আব্দুল মান্নানের বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় হ্যামস পোশাক কারখানায় অপারেটর পদে চাকুরী করতো। 

- Advertisement -

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাঈমুল হক জানান,তাহমিনার সহকর্মীদের সাথে সকাল ১০ টায় তার গ্রামের বাড়ী বগুড়া যাওয়ার কথা ছিলো।তাই তার সহকর্মীরা সকালে তাকে একাধিকবার ফোন দিলেও তাহমিনা ফোন রিসিভ না করায় সহকর্মীরা পাশের বাড়ী থেকে তার ঘরে এসে দেখে দরজা বন্ধ দেখতে পায়।

পরে বাড়ীর লোকদের সহায়তায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাহমিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তাহমিনা সকাল ৭ টার দিকে তার বাবার সাথে মুঠোফোনে কথা বলেছে। তবে কি কারনে সে আত্নহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারনা করা হচ্ছে তার কাছে দু’টি মোবাইল থাকায় কারো সাথে ফোনে কথাবার্তায় রাগারাগি হয়ে থাকতে পারে।এবং এরই জেরে সে আত্নহত্যা করে থাকতে পারে। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More