সোনারগাঁয়ে করোনায় মৃত হাসিনা বেগমের লাশ দাফনে এমপি খোকার টিম
সোনারগাঁ প্রতিনিধি,নারায়ণগঞ্জ:
ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ইউনিয়নে রামগঞ্জ গ্রামে এই প্রথম মৃত্যুবরণ করেছেন মো. শাহাদাত হোসেনের স্ত্রী মোছাম্মদ হাসিনা বেগম। মঙ্গলবার মারা যান হাসিনা বেগম।
বুধবার ( ১৫ জুলাই) সকালে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা নিহতের বাড়িতে গিয়ে সকল প্রকার নিয়মনীতি অনুসরণ করে দাফন সম্পন্ন করেন।
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবী করোনা যুদ্ধো টিম দাফন,কাফন জানাজার নামাজ সম্পূর্ণ করেন এবং হারিয়া কবরস্থানে দাফন করেন।
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্দেশে টিম লিডার মুহাম্মদ সানাউল্লাহ বেপারী নেতৃত্বে সহযোদ্ধাদের মাধ্যমে পরিচালনায় মোঃ ওমর ফারুক এবং মহিলা স্বেচ্ছাসেবী বৈদ্যার বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছাম্মদ সুরিয়া বেগম, মোসাম্মৎ হোসনেআরা বেগম ও বৈদ্যার বাজার ইউনিয়ন লিডার মোঃ আলী আকবর, মোঃ গোলজার হোসেন, মোঃ আবু সাইদ, মোঃ ফয়সাল, মোঃ আজিজুল হক, মোঃ মহিবুল্লাহ, মোঃ হৃদয়, মোঃ শাহাদাত হোসেন, মোঃ ফাহমিদ তুহিন, মোঃআবু সুফিয়ান, মোঃ আরিফ, মোঃ সুভন হোসাইন, মোঃ আল-আমিন, মোঃ গাজী মাইনুদ্দিনের মাধ্যমে লূশ দাফন কাজটি সম্পন্ন করেন।
