দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করায় ৯ বিক্রেতাকে ২৭ হাজার টাকা জরিমানা

0 47

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করায় ৯ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সেরাজাবাদ , ছোটকেয়ার , আব্দুল্লাহপুর চৌরাস্তায় , সুবচনী বাজার , বালিগাঁও বাজার ও কে-শিমুলিয়া এলাকায় এ পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ও সহকারি কমিশনার (ভূমি) উছেন মে ।
এসময় আরাফাত ও সিদ্দিক নামের দুই লবণ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে প্রত্যেককে জরিমানা করা হয়েছে । এছাড়া লবণ বিক্রেতা মো.ফয়সাল, সাহআলম, সংকর দাস , আল-আমিন, আব্দুর হাকিম নামের ৫ জনকে ৩ হাজার টাকা এবং ইমন ও সুমন নামের আরো দুই জনকে ২ হাজার টাকা প্রত্যেককে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু ৯ জন লবণ বিক্রেতাকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে । নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে জরিমানা করা হয় ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More