দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স —-মন্ত্রী ওবায়দুল কাদের

0 67

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ আ.লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। অন্যায় অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেয়া হবে না। আপনারা যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তারা অন্যায়কে এড়িয়ে চলবেন তবেই বেশি ভাল থাকবেন।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতা ফ্লাইওভার পরিদর্শন করতে এসে গণমাধ্যম কর্মীদের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন পর্বে এ কথা জানান।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে এই প্রথম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে এবং বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে।

- Advertisement -

প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনি দায়িত্ব দিয়েছেন। এর আগে সেতুমন্ত্রী নবনির্মিত ভুলতা ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

ফ্লাইওভার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৩শ ৭৫ কোটি টাকা ব্যয়ে চার লেনবিশিষ্ট ভুলতা ফ্লাইওভারটি নির্মান করা হয়েছে। যা এখন দৃশ্যমান ও যানচলাচল করছে। যানজট নিরসন ও জনদূর্ভোগ কমাতে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। কারন, যাত্রীদের সেবা নিশ্চি করতে যে ফ্লাইওভার করা হয়েছে, তা চলাচল যোগ্য বলেই খোলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সময় সুযোগ মতো যে কোন সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হারুন-উর রশীদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More