দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরণ

0 81

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউরিপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও বরপা লাইভ এইড হাসপাতালের ব্যবস্থাপনায় ১২৫৬ টি পরিবারকে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরণ করা হয়েছে।

আজ (১৫ সেপ্টেম্বর) রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিন মাসাবো এলাকায় এ স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরণ অনুষ্ঠানের অঅয়োজন করা হয়।

- Advertisement -

তারাব পৌরসভার ৩নং কাউন্সিলর রাসেল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গবেষক, কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব লায়ন মীর আব্দুল আলীম।

লায়ন মীর আব্দুল আলীম বলেন, সেবা কে সেবার জায়গায় ভাবতে হবে। সেবাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান মনে করলে প্রকৃত সেবা দেয়া ও পাওয়া যাবে না। আমরা যারা হাসপাতালের মালিক আছি তাদের সবাইকে মনে রাখতে হবে ও মানতে হবে মানসম্মত সেবা প্রধান নিশ্চিত করা। দেশী বিদেশী অনেক সংস্থা আছে যারা স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করেন। আমরা আমাদের অবস্থান থেকে তার সঠিক ব্যবহার নিশ্চিত করব। একজন সুস্থ্য মা একজন সুস্থ্য সন্তান প্রসব করতে পারেন। তাই মা’য়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদেরও।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রজেক্ট সমন্বয়ক নাসির উদ্দিন সিকদার, তারাবো পৌর যুব মহিলা সাধারন সম্পাদক শিল্পী আহমেদ, আব্দুল মান্নান ঝিনু, দিল মোহাম্মদ দিলু, আরিফ হাসান আরব, স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More