দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারের বিপ্লব প্রধান মানবতার এক নক্ষত্র

0 893

Get real time updates directly on you device, subscribe now.

মোয়াজ্জেম বিন আউয়াল আড়াইহাজার থেকে

করোনা ভাইরাসে সারাদেশের মতো আড়াইহাজার কে ইতিমধ্যে লকডাউন করা হয়েছে । প্রশাসন কর্তৃক সাধারণ জনগন থেকে শুরু করে সকলকে ঘর থেকে বাহিরে বের না হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন ।

আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবু ও ইউএনও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন । তাদের দেখানো পথেই হাটছেন আড়াইহাজারের এক উজ্জল নক্ষত্র আড়াইহাজার উপজেলা সাতগ্রাম ইউনিয়ন তরুণ লীগের সভাপতি বিপ্লব প্রধান । করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকেই সাতগ্রামের মানুষ কে সচেতন করা বিভিন্ন সভা সমাবেশ নিষিদ্ধকরন সহ জনসচেতনতা সহ বিভিন্ন কার্যক্রমে তিনি অংশ নিয়েছেন । তিনি প্রতিদিন সাতগ্রামের আনাচে কানাচে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে অসহায় দিনমজুর লোকদের খোঁজ নিয়ে, তার লোকজন দিয়ে বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন ।

প্রচারের আড়ালে থাকা আড়াইহাজার উপজেলা সাতগ্রাম ইউনিয়ন তরুণলীগের এই সভাপতির নাম বিপ্লব প্রধান। তিনি সাতগ্রাম পুরিন্দা এলাকার মরহুম একে এম ফায়েজুর রহমান (ফায়েজ)চেয়ারম্যানের ভাতিজা ও মরহুম মোঃ মজিবুর রহমানের ছেলে।

- Advertisement -

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী কিংবা দরিদ্র ও নিম্নবিত্ত- যারা আগে সরকারের কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা গ্রহণ করেননি সাতগ্রামের এলাকায় বিভিন্ন ওয়ার্ডে ইতোমধ্যে হাজার মানুষের হাতে তুলে দিয়েছেন চাল, মসুর ডাল, ছোলা, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, তেল, হুইল পাউডার, সাবানসহ ১৪ আইটেমের বিশেষ উপহার।

সাতগ্রামের ফজলুল রহমান জানান, মহামারি করোনার সূচনা থেকেই মানবতার জন‍্য প্রতিদিন বিপ্লব প্রধানের ১০ জনের বিশেষ একটি দল সকাল থেকে রাত পর্যন্ত ত্রাণ সামগ্রী প্রস্তুত করে এবং আরেকটি দল তা বিতরণ করে। প্রতিটা এলাকায় তিনি যে ভাবে মানুষের পাশে দাড়িয়েছেন তা নজিরবিহীন ।তিনি সাধারণ মানুষের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।তিনি ঘরে ঘরে সাধারণ মানুষকে খাবার পৌছে দিচ্ছেন। তিনি যেন মানবতার এক উজ্জল নক্ষত্র।

এ ব্যাপারে বিপ্লব প্রধান বলেন, সারাদেশের মানুষ আজ করোনায় বিপর্যস্ত। দেখুন আমি কোনো কিছুর লক্ষ্য নিয়ে এই কাজগুলো করছিনা। আমি যা করছি তা সামান্য কিছু মানুষের উপকারে আসছে এবং তা মহান সৃষ্টিকর্তা দেখছেন। সেটাই যথেষ্ট।

আমি সিদ্ধান্ত নিয়েছি, পবিত্র রমজান মাস জুড়েই শ্রমজীবী দরিদ্র ও নিম্নবিত্ত রোজাদারদের ইফতারে উন্নতমানের খাবার পরিবেশন অব্যাহত রাখব পাশাপাশি অব্যাহত থাকবে আমার অন্যান্য সব ধরনের মানবিক সহযোগিতা- যোগ করেন এই তরুণ লীগ সভাপতি।

তিনি বলেন, প্রতিটা মানুষের যার যার তওফিক অনুযায়ী মানুষের পাশে দাড়ানো উচিত। আমি জনগণের সেবক মাত্র । আমি সর্বদা আমার সাতগ্রামের জনগণের পাশে থাকতে চাই । আমি মানুষের জন্য নিজের সব কিছু বিলিয়ে দিতে চাই ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More