দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে গ্রেফতারকৃত তিন সাংবাদিকের মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও স্মারক লিপি প্রদান

0 198

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইনে  গ্রেফতারকৃত তিন সাংবাদিকের মুক্তির দাবীতে নরসিংদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভা শেষে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট লিখিত স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে।
 রবিবার(৩ মে) সকাল সাড়ে এগারোটায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

 নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নরসিংদী প্রেসক্লাবের পরিচালনা পরিষদ, সদস্য বৃন্দ ও নরসিংদীর ৬টি উপজেলার  সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।  নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মাজহারুল পারভেজ মন্টির সঞ্চালনায় বক্তব্য এতে রাখেন, প্রবীন সাংবাদিক নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি বাবু নিবারণ রায়, সাবেক সাধারণ সম্পাদক মো: নূরুল ইসলাম, সাংবাদিক বেনজির আহমেদ বেনু, হামিদুল হক আহাদ, হলধর দাস, মনজিল এ মিল্লাত, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকারসহ  রায়পুরা, শিবপুর, পলাশ, মনোহরদী, বেলাব উপজেলা প্রেস ক্লাবের  নেতৃবৃন্দ।বক্তারা এসময় দেশের ক্রান্তিলগ্নে পুলিশ প্রশাসনের পাশাপাশি করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা সাংবাদিকদের আটকের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে গ্রেফতারকৃত তিন সাংবাদিক খন্দকার শাহিন, রমজান আলী প্রামাণিক ও শান্ত বণিকের নিঃশর্ত মুক্তির দাবি জানান।পরে গ্রেফতারকৃত সাংবাদিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য মন্ত্রীর বরাবর লিখিত স্মারক লিপি নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর কাছে হস্তান্তর করা হয়। এসময় জেলা প্রশাসক গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তির ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং স্মারক লিপিটি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস প্রদান করেন।

 এদিকে, তিন সাংবাদিকের আটকের ঘটনায় দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে তাদের মুক্তির দাবি করেছেন। এছাড়াও সারাদেশে এব্যাপারে প্রতিবাদ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার পলাশ থানা পুলিশ উল্লেখিত তিন সাংবাদিককে তাদের নিজ নিজ বাড়ী থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এর আগে ৩০ এপ্রিল পলাশ থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্ত আইনে একটি মামলা করে পলাশ থানা পুলিশ। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More