নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চেক জালিয়াতি মামলায় সুমন আহমেদ নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্থানীয় দাসপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
আজ (১১সেপ্টেম্বর)সুমনকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার উপ-এসআই সজীব সরকার ‘দৈনিক জাগো বাংলাদেশকে’ জানান, নারায়ণগঞ্জ আদালতে দায়েরকৃত একটি মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর পর থেকে সে পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক অঅসামী সুমনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
