নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আজ বুধবার (১১ সেপ্টে¤বর ) দুপুরে উপজেলার সাতটি ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার ৬০ জন কৃষক-কৃষানীর মাঝে এ চারা বিতরণ করা হয়। দুপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মৌচাক হর্টিকালচারের উপপরিচালক ড.এমদাদুল হক,উপসহকারী উদ্যান কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির এসএ সিদ্দিকী, উপসহকারী কৃষি অফিসার নাসরিন সুলতানা ও সাইদুর রহমান
