নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় প্যারাসুট কারখানায় চাকুরীর প্রলোভন দেখিয়ে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে ।
এ ঘটনায় গতকাল (মঙ্গলবার) রাতে অভিযুক্ত যুবক জাহাঙ্গীর আলম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী পারিজাত এলাকায় ওই যুবকের ভাড়া বাসায় ধর্ষণের শিকার হয় ওই কিশোরী।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম (৩০) নেত্রকোনার কমলাকান্দা থানার শিবচর গ্রামের মানিক মিয়ার ছেলে।
ধর্ষণের বিষয়টি নিজের বড় বোনকে জানায় কিশোরী। বড় বোন বাদী হয়ে কোনাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
কোনাবাড়ী থানার এসআই সাইফুল ইসলাম জানান, ধর্ষক জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
