দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

0 124

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার দুপুরে তালেব আলী নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির বিবিরকান্দী এলাকার মুরতব আলীর ছেলে। ঢাকার গোলশান থানায় করা একটি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে দুই বছরের দন্ড প্রদান করে রায় দেওয়া হয়। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৫ সালের একটি মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে আদালত দুই বছরের দান্ডাদেশ প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More