দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ইউরোপীয় ইউনিয়ন (EU) পাসপোর্টে আয়ারল্যান্ডে স্থায়ী বসবাসের সুযোগ

0 80

Get real time updates directly on you device, subscribe now.

ওমর ফারুক (শামীম), ইউরোপ প্রতিনিধি: আয়ারল্যান্ড উত্তর-পশ্চিম ইউরোপের একটি দ্বীপ রাষ্ট্র, রাজধানী ডাবলিন, রাষ্ট্রভাষা আইরিশ এবং ইংরেজি, আয়তন ৭০ হাজার বর্গ কিলোমিটার। দ্বীপটি জুড়ে রয়েছে পাহাড়-পর্বত, বেশ কিছু নদী ও হ্রদ। সিলুরিয়ান অধিযুগের ৪১ কোটি ৮০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে লাউরেশিয়া, বাল্টিক ঢাল-ভূখণ্ড এবং এ্যাভোলিনিয়া ক্রেটনের ভিতরে সংঘর্ষ হয়েছিল এবং এর মাধ্যমে সৃষ্টি হয়েছিল ইউরোমেরিকা মহামহাদেশ। এই সংঘর্ষের ফলে উৎপন্ন হয়েছিল আয়ারল্যান্ডের পর্বতমালা। উল্লেখ্য এই পর্বতমালাকে বলা হয় ক্যালিডোনীয় গিরিজনি।

দেশটির দক্ষিণ-পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এই দিকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে আমেরিকা মহাদেশ। এর মাঝে কোনো দেশ নেই। এর পূর্ব দিকে আইরিশ সাগর, উত্তরে উত্তর সাগর। এই দ্বীপ-ভূমির এক-ষষ্ঠাংশ ইংল্যান্ডের অধীনে রয়েছে। এই অংশটি উত্তর আয়ারল্যান্ড (Northern Ireland) নামে পরিচিত।

আপনি যদি আয়ারল্যান্ডে স্থানান্তর হতে চান ও স্থায়ী ভাবে বসবাস করতে চান তবে আপনাকে আয়ারল্যান্ডের আবাসিক পারমিট সহ বেশ কয়েকটি পেপার অর্জন করতে হবে।

যাদের ইউরোপীয় ইউনিয়ন (EU) পাসপোর্ট আছে তারা খুব সহজেই আয়ারল্যান্ডে এসে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবং তাদের স্পাউস (বউ), ছেলে মেয়ের যদি ইউরোপীয় পাসপোর্ট নাও থাকে তাদেরকে আয়ারল্যান্ডে এনে পার্মানেন্ট রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

- Advertisement -

যারা ইউরোপ এর অন্য দেশ থেকে এসে স্থায়ী ভাবে বসবাস করার চিন্তা করে তারা আয়ারল্যান্ড এসে পিপিএস-PPS নাম্বার জন্য আবেদন করে এই নাম্বার সংগ্রহ করতে হয়।

পিপিএস নাম্বার হল আয়ারল্যান্ডে বসবাসরত প্রতিটি ব্যাক্তির ব্যাক্তিগত কোড নাম্বার অর্থাৎ ব্যাক্তি গত সংখ্যা যা সরকারি অফিসে লিপিবদ্ধ থাকে। এই নাম্বারের মাধ্যমেই সরকারি ভাবে পরিচয় সনাক্ত করা হয়।

আয়ারল্যান্ডে পিপিএস নাম্বার দিয়েই কাজের চুক্তি, বাসা ভাড়া এবং বাসা কেনার চুক্তি, মেডিক্যাল কার্ডের জন্য আবেদন এবং যে কোন বেনিফিট এর জন্য আবেদন করতে হয়।

আয়ারল্যান্ডে যেসব শিশু জন্ম গ্রহণ করে তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং পিপিএস নাম্বার জন্মের পর পর ই সরকারি ভাবে দেওয়া হয়।

যারা ১৮ বছরের উপরে তাদেরকে এই নাম্বার এর সাথে একটি পিপিএস ইলেকট্রনিক কার্ড দেওয়া হয়। তবে ১৮ বছরের নিচে হলে শুধু পিপিএস নাম্বার দিয়েই সব কিছু করা হয় কোন কার্ড দেওয়া হয় না।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More