দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

স্ট্রোক করে পর্তুগাল প্রবাসীর মৃত্যু!!!

0 121

Get real time updates directly on you device, subscribe now.

ওমর ফারুক শামীম- ইউরোপ প্রতিনিধি: ঢাকা মিরপুর-১১ এর বাসিন্দা পর্তুগাল প্রবাসী জনাব জাকির আহমেদ, ২৩ আগস্ট স্থানীয় সময় রাত ১১ টায় নিজ বাসায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ওনার গ্রামের বাড়ি রংপুর।

- Advertisement -

ওনি পর্তুগালের রাজধানী লিসবনের বারিও আলতো তে বসবাস করতেন। মৃত্যু কালে ওনার বয়স হয়েছিল ৬০ বছর।
ওনি প্রায় ৬ বছর ধরে পর্তুগালে আছেন এবং আগামী মাসে ওনার পর্তুগালের নাগরিকত্ব আবেদনের কথা ছিল। ওনি পর্তুগালের বিদ্যুৎ সংস্থা ইডিপি-EDP তে কর্মরত ছিলেন।

ওনার বড় ছেলে সাদাদ আহমেদ বাংলাদেশে সিটি ব্যাংকে ট্রেজারী ও মার্কেট রিস্ক বিভাগে কর্মরত আছেন এবং ছোট ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছেন।

ওনি পর্তুগালে বাংলাদেশী কমিউনিটির পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব ছিল।
ওনার মৃত্যুতে পর্তুগাল বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া বিরাজ করতেছে।

ওনার সাথে একই বাসায় থাকতেন কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের আবু হানিফ। আবু হানিফ বলেন গতকালও একসাথে খাওয়া দাওয়া করেছেন এবং ওনি সুস্থ সবল ছিলেন। আজকে হঠাৎ এই খবর শুনে তার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। আবু হানিফ আরো বলেন আলাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের আল্লাহ ধৈর্য ধারন করার তৌফিক দান করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More