আড়াইহাজার প্রতিনিধি
উত্তরা মোটরর্স লিমিটেডের সৌজন্যে এনটিভির আয়োজনে বাংলাদেশে প্রথম স্টান্ট বিষয়ক রিয়্যালিটি শো পালসার স্টান্ট মানিয়া বাছাই শো গতকাল -১১-১০-১৯ (শুক্রবার) রাত-১১.১৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। এতে অনেক স্টান্ট প্রতিযোগী অংশ গ্রহন করেছেন। তার মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দার সানোয়ার হোসেন রবিন এখনো পর্যন্ত সেরা চারে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। তাঁকে নিয়ে সকলে আশাবাদী।
সারোয়ার হোসেন রবিন পুরিন্দা গ্রামের প্রবাসী মোঃ আনিছুর রহমানের ছেলে।
এই ব্যাপারে প্রতিযোগীর বড় ভাই মনোয়ার হোসেন রনি বলেন, ছোট বেলা থেকেই রবিন মোটর সাইকেলে অনেক পারদর্শী। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও মোটরসাইকেল চালানো তার সবচেয়ে প্রিয় শখ। আমি আশা করছি সে প্রতিটা পর্বে অত্যান্ত দক্ষতার সাথে উত্তির্ন হতে পারবে।
এই প্রসঙ্গে সারোয়ার হোসেন রবিন বলেন, আমি আড়াইহাজারের সন্তান, আমার জন্য সবায় দোয়া করবেন আমি যেন উত্তরা মোটরর্সের লিমিটেডের সৌজনে এনটিভির আয়োজনে স্টান্ট বিষয়ক রিয়্যালিটি শো পালসার স্টান্ট মানিয়াতে চ্যাম্পিয়ন হতে পারি।
