মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজলোয় পদ্মানদীতে অভিযান চালিয়ে ১০ জেলে ও মাছ ব্যবসায়িকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৩টি মাছ ধরার নৌকা এবং ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে করা হয়। গত শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে শনিবার (১২ অক্টোবর) ভোর চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বড়নওপাড়া এলাকার লিঙ্কন রাজবংশী (১৮), টুটুল রাজবংশী (১৮), আনোয়ার হোসেন(২৬), জয়রাম রাজবংশী (৫০), মালির অংক এলাকার স্বপন ঢালী (৩০), স্বপন মোড়ল (৪৪), নাহিদ মৃধা (৩৫), আমির হোসেন (৩০), হাড়িদিয়া এলাকার আবদুল জলিল চৌকিদার (৪৮), সুন্দিসার এলাকার সোহেল গাজী (৩০)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কাবিরুল ইসলাম জানায়, বাংলাদেশের অন্যতম মূল্যবান মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষার্থে জেলার লৌহজং ও শ্রীনগর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলিশ শিকারের অপরাধে ৭ জেলে ও ৫ জন মাছ ব্যবসায়িকে আটক করা হয়। মাছ ধরার কাজে ব্যবহৃত ১৩টি নৌকা, ৫০ হাজার মিটার কারেন্টজাল ও নগদ আটাশি হাজার ৫’শ টাকা জব্দকরা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ জেলে ও ৫ মাছ ব্যবসায়িকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় দুই শিশু জেলেকে ছেড়ে দেওয়া হয়। নৌকা পানিতে ডুবিয়ে এবং জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সদ্য বিদায়ী উপজেলা কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইমরান হোসেন তালুকদার, লৌহজং থানা পুলিশ ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
কালিয়াকৈরে ৪র্থ ঢাকা আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments