দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কালিয়াকৈরে অপ্রতিরোদ্ধ মুচি জসিমের সহযোগীরা

0 239

Get real time updates directly on you device, subscribe now.

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে শামসুল হক নামে এক বৃদ্ধ বন প্রহরীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসী মুচি জসিমের সহযোগীরা। এসময় ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

আহতের পরিবার ও বনবিভাগ এর লোকজনের সাথে কথা হলে তারা জানান, উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী মুচি জসিম। শত শত একর বনের জমি দখল করে সেখানে গড়ে তোলে তার আস্তানা ও একটি সন্ত্রাসী বাহিনী। বছর খানেক আগে বন্ধুক যুদ্ধে আলোচিত সন্ত্রাসী জসিম নিহত হন।
তার পরও থামেনী এলাকায় এলাকায় সন্ত্রাসী কান্ড। মুচি জসিমের অনুসারিরা এখন পুরো ধমে চালাচ্ছেন কালিয়াকৈর এলাকায় বিভিন্ন কৌশলে সন্ত্রাসী তান্ডব লিলা। কিন্তু তার সহচররা এখন সক্রিয় হয়ে উঠেছে। দুপুরে ওই এলাকায় প্রকাশ্য বনপ্রহরী বৃদ্ধ শামসুল হককে কুপিয়ে আহত করে। খবর পেয়ে বন বিভাগের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর মর্ডান হাসপাতালে ভর্তি করে।পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়।

চন্দ্রা বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, সেই শীর্ষ সন্ত্রাসী বনখেকো মুচি জসিম বন্ধুক যুদ্ধে মারা যাওয়ার পর কয়েকশ একর বনের জমি উদ্ধার করে বাগান করি। সেই বাগানের গাছ তার সহচর আজাহার, তার ভাই করিম, দুই ছেলে অপু ও রাজু বনপ্রহরীর উপর হামলা করে এবং তাকে কুপিয়ে আহত করে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More