নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলা পরিষদের সম্মুখের রাস্তাটি ৩৫ ফুট প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন করেন নরসিংদী পৌর মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল। আজ (২৩ সেপ্টেম্বর) দুপুরের এ কাজ শুরু করেন।
এর পূর্বে তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম জামেরী হাসান ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফর আলী ভূঁইয়া ‘র কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, কৃষি অফিসার মোঃ আব্দুল হাই, কাউন্সিলর এ কে এম ফজলুল হক লিটন, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত, ঠিকাদার মোঃ আরিফুল ইসলাম, শফিকুল আলম রানা, মিজানুর রহমান প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনায় মেয়র কামরুজ্জামান পৌর উন্নয়ন ভাবনা তুলে ধরেন। মুজিব বর্ষ উপলক্ষে বছর জুড়ে নানা কর্মকাণ্ডের কথা বলেন। বিলাসদী থেকে কলেজ পর্যন্ত বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান। নরসিংদী আইডিয়াল হাই স্কুলের পাশে ২৫০ফুট রাস্তা ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা পাকা করণসহ জমি মালিকরা রাস্তা প্রশস্ত করার জন্য জায়গা দিলে সকল রাস্তা প্রশস্তকরণের ঘোষণা দেন। পরে উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে মেয়র কামরুজ্জামান পশ্চিম ব্রাহ্মন্দী এলাকা পরিদর্শন করেন।
