দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কুড়িগ্রাম সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার

0 22

Get real time updates directly on you device, subscribe now.

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে তিন্তা নদী ভাঙ্গণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় খারাপ লোকদের হাতে হামলার শিকার হয়েছেন সংবাদ সংগ্রহকারী সাংবাদিকরা।

আজ (২০ জুন) শনিবার বিকালে স্থানীয় বখাটে খারাপ প্রকৃতির একটি সংঙ্গবদ্ধ চক্র হামলা চালায়। হামকারীরা হলেন, সোহেল, কোয়েল আক্কাস আলী, সেতু, লুৎফর , আতিকুর, চাঁদ মিয়া ও সালামসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।

- Advertisement -

হামলার শিকার আহতরা হলেন, যমুনা টেলিভিশন, জাগো নিউজ ২৪ ডট কম এর জেলা প্রতিনিধি, দৈনিক তোলপাড় ডট কম এর জেলা সম্পাদক ও কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সদস্য সচিব নাজমুল হোসেন, ক্যামেরা পার্সন কবির হোসেন ও ভূবন কুমার হামলার শিকার হয়েছে। এসময় দূষ্কৃতিকারীরা ক্যামেরা ছিনতাই করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় রাজারহাট থানায় দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক নাজমুল হোসেনের উপর এ নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলার সাংবাদিকরা। সেই সাথে তারা দ্রুত হামলাকারীদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

এছাড়া কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরাম, বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন তীব্র নিন্দা জানান।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More