সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী উপহার বিতরণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
করোনার প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করেছেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ।
আজ রোববার (২১ জুন) সকালে সনমান্দী ইউনিয়ন পরিষদের সামনে ৩শ, পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
উপহার বিতরণকালে জাহিদ হাসান জিন্নাহ বলেন, প্রধানমন্ত্রীর উপহার আমি সততা ও নিষ্ঠার সাথে অতি দারিদ্রদের মাঝে বিতরণ করছি এবং মহিলা ও বয়স্কদের কোন ধরনের কষ্ট না হয় সে দিকে খেয়াল রেখে তারাতাড়ি তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়।
এ ইউনিয়নের মানুষ না খেয়ে থাকবেন না। সবার কাছে একটিই অনুরোধ আপনারা ঘরে থাকুন। আমরা আপনার ঘরে খাবার পৌঁছে দিবো
