গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেযর করোনায় মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেযর ও সংরক্ষিত ৩ আসনের কাউন্সিলর হাজেরা বেগম (৪৮) গতকাল রাত ১১ টায় ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে (কোভিড-১৯) চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। তার এ অকাল মৃত্যুতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের গভীর শোক প্রকাশ করেছেন শোক বিজ্ঞপ্তিতে।
৩২৮ টি পৌরসভার পক্ষ হতে বিএপিএস ঢাকা বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
তিনি গত ২৯ মে কোভিড-১৯ এ আক্রান্ত হলে বাড়িতেই চিকিৎসা নিতে থাকেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তিনি ঢাকা আনোয়ার খান মর্ডান হাসপাতালে এবং পরে ঢাকা জাপান বাংলাদেশ ফ্রেনাডশীপ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
