র্যাব-১১ উদ্ধার করল বিদেশী ধারালো অস্ত্র গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
র্যাব-১১ এর অভিযানে নোয়াখালীর সুধারাম থানাধীন করমুল্যা বাজার এলাকা হতে ৯টি বিদেশী ধারালো অস্ত্রসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।
আজ (৯জুন) দুপুরে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন করমুল্যা বাজারস্থ মেসার্স মোহাম্মদ ট্রেডার্স নামক দোকানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন অস্ত্রধারীসহ অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-হাম্মাদুর রহমান (১৯), রাশেদ (২০)।
অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উলাহ সরকার নিশ্চিত করেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
