রূপগঞ্জে সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালো- ইশা ছাত্র আন্দোলন
নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানার শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানের অসহায় খেটে খাওয়া মেহনতি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করেন।
আজ (৯ জুন) মঙ্গলবার বিকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন থানার সভাপতি মুহাম্মাদ আবু বকর এর নেতৃত্বে বেশ কয়েকজনকে সহযোগিতা করেন।
সভাপতি মুহাম্মাদ আবু বকর বলেন, করোনা পরিস্থিতিতে বেকায়দায় পড়া গরিব-অসহায় মানুষকে সহায়তা দিতে ত্রাণসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ সরকার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই চাল চুরির অভিযোগ উঠছে জনপ্রতিনিধি ও ডিলারদের বিরুদ্ধে। ত্রাণ আত্মসাৎকারীরা অনেকে হাতেনাতে ধরাও পড়েছেন। ইতিমধ্যে ২৫ জেলায় প্রায় ৩৪১ মেট্রিক টন চাল চুরির অভিযোগ রয়েছে। চাল চুরি-আত্মসাতের ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় মামলা হয়েছে ৯১টি। এর সঙ্গে জড়িত ৮৯ জন আটকও হয়েছে।
শেষে বলেন, ইশা ছাত্র আন্দোলন পূর্বেও অসহায় মানুষের পাশে ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
