দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে তিতাস গ্যাসের ৬শ অবৈধ লাইন বিচ্ছিন্ন

0 62

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শ্রীপুরের দক্ষিন ভাংনাহাটি এলাকায় অবস্থিত ইউনিলিয়্যান্স গ্রুপ হোল্ডিংস লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান ইউনিলিয়্যান্স টেক্সটাইল কারখানার ৫ কোটি ১৪ লাখ টাকার গ্যাস বিল বকেয়া থাকায় কারখানাটির গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এসময় ওই এলাকার প্রায় ২ শতাধিক বাসা বাড়ীর ৬০০ অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার(৩ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব লাইন বিচ্ছিন্ন করা হয়। এসময় তিতাস গ্যাসের কর্মকর্তাসহ গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন।

- Advertisement -

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে তিতাস গ্যাস গাজীপুর অফিসের একটি দল শ্রীপুরের কেওয়া ও ভাংনাহাটি এলাকায় অভিযান পরিচালনা করে । এসময় কেওয়া দক্ষিণ খন্ড ফখরুদ্দিন মোড় এলাকার চারটি পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৪ কিঃমিঃ এলাকার ২ শতাধিক বাসা বাড়ীর ৬ শতাধিক চুলার লাইন বিচ্ছিন্ন করেন। অভিযানের খবর পেয়ে অবৈধ সংযোগকারীরা পালিয়ে যায়। একই সময় ইউনিলিয়্যান্স গ্রুপ হোল্ডিংস লিমিটেড এর সহযোগি প্রতিষ্ঠান ইউনিলিয়্যান্স টেক্সটাইল কারখানার ৫ কোটি ১৪ লাখ টাকার গ্যাস বিল বকেয়া থাকায় কারখানাটির গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ ।

জানা যায়, কারখানা কর্তৃপক্ষ গত ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগষ্ট পর্যন্ত বিল পরিশোধ না করে এসব বিল বকেয়া রাখে। তিতাস কর্তৃপক্ষ কয়েকবার লাইন বিচ্ছিন্ন করতে গেলেও বাধার মুখে ফিরে আসে। বিল পরিশোধ না করে সময়ক্ষেপন ও সরকারী অর্থ আতৎসাতের উদ্দেশ্যে বিভিন্ন সময় উচ্চ মহলের মাধ্যমে সুপারিশ করে কিস্তি সুবিধা নিয়ে এই বিপুল পরিমান বকেয়া বিল পুঞ্জিভূত করে। অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবসহ উপব্যবস্থাপক শবিউল আউয়াল, আবু সুফিয়ান, আলিম রাসেল, মোশাররফ হোসেন, সহ ব্যবস্থাপক রেজাউল হক, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, বিক্রয় সহকারী আনোয়ার হোসেন ও আবু কায়সারসহ কারিগরী দল উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় বাসা বাড়ীতে গ্যাস লাইন সংযোগ দেয়ার মত নিম্ন চাপের গ্যাস লাইন নেই।কিছু অসাধু লোকজন উচ্চ চাপ সম্পন্ন বিভিন্ন কারখানার গ্যাস লাইন থেকে রাতের আধারে অবৈধভাবে বাসাবাড়ীতে গ্যাস সংযোগ প্রদান করে, যা খুবই বিপদজনক।যে কোন সময় এসব লাইন থেকে দুর্ঘটনা ঘটে যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More