দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে হত্যা মামলার ৬ আসামি গ্রেপ্তার

0 46

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি 

গাজীপুরের রাজদীঘির পাড়ে খুন হওয়া  কিশোর নুর ইসলাম হত্যা মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

- Advertisement -

গ্রেপ্তারকৃত  কিশোররা হলো, কিশোরগঞ্জের হোসেনপুরের সুরাটি এলাকার বাদল মিয়ার ছেলে ও ‘ভাই-ব্রাদার্স’ কিশোর গ্যাং এর গ্রুপ  লিডার রাসেল মিয়া (১৮), গাজীপুরের শ্রীপুরের নতুনপটকা এলাকার মনু মিয়ার ছেলে সৌরভ (২১), কালীগঞ্জের বনগ্রাম এলাকার মহসিন শিকদারের ছেলে  জোবায়ের (১৭), সিরাজগঞ্জের শাহাজাতপুরের জুগনিদাই এলাকার শামীম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (১৭), জামালপুরের দেওয়ানগঞ্জের ডালবাড়ী এলাকার খায়রুল শেখের ছেলে আমির হামজা (১৯) ও গাজীপুর সিটি করপোরেশনের জামতলা এলাকার আব্দুল ওয়াদুদ পাটোয়ারীর ছেলে সুজন পাটোয়ারি (১৭)।

 র‌্যাব জানায়, বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর রাত সোয়া ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই আসামীদের গ্রেপ্তার করা হয়।      

 উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দুপুর ৩ টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের রাজদীঘির পাড় এলাকায়  নুরুল ইসলাম ওরফে নুরু (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করে ‘ভাই-ব্রাদার্স’এর সদস্যরা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More