দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে ১৪,০০০ লিটার চোলাই মদ ধ্বংস গ্রেফতার-১

0 67

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরীর সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকায় অভিযান চালিয়ে ১৪,০০০ লিটার চোলাই মদ সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১। 

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রেস রিলিজে র‌্যাব-১, জানায়, বুধবার (১১ সেপ্টেম্বর)  বিকাল সাড়ে তিনটার দিকে একটি অভিযানীক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুর সদর থানাধীন গাজীপুর ন্যাশনাল পার্ক এলাকায় অভিযান চালায়।

- Advertisement -

 এসময় ১৪০০০ হাজার লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী তাপস চন্দ্র বর্মন (২৪) গাজীপুর সদর থানা কুমারখাদা   এলাকার কৃষ্ণ চন্দ্র বর্মণের ছেলে। 

এসময় গাজীপুর ন্যাশনাল পার্ক এলাকা হইতে উদ্ধারকৃত  ১৪০০০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার এবং ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

মাদক এক  বিক্রেতাকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০০/-টাকা জরিমানা করা হয়  অনাদায়ে আরোও ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More