নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিয়াকৈর।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন করে।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহামান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি হারুন-অর রশিদ, পৌর ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রীকে মুক্তির জন্য কেন্দ্রের যে কোন কর্মসূচী আসবে, আমরা তা পালন করব।
