গুলশানে তরুণীর মৃত্যুর ঘটনায় শেরপুরে মানববন্ধন
শাহরিয়ার মিল্টন, শেরপুর :
রাজধানীর গুলশানে তরুণীর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) দুুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া নারীর প্রতি সহিংসতা রোধ, অপপ্রচার বন্ধ,আইনী সুরক্ষার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহব্বান করেন তারা।
এসময় বক্তব্য রাখেন সামাজিক সংগঠন জনউদ্যোগের আহব্বায়ক- আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, নারী নেত্রী নিরু শামসুর নাহার, আইরিন পারভিন, প্রতিভা তিথি নন্দী প্রমুখ।
