দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সবাইকে মাস্ক পড়তে হবে — মতিয়া চৌধুরী

0 5

Get real time updates directly on you device, subscribe now.

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, করোনা সংক্রমন প্রতিরোধে সবাইকে মাস্ক পড়তে হবে। মাস্ক পড়লে ৯০ ভাগ করোনা ভাইরাস প্রতিরোধ হয়। শুধু তাই নয়, মাস্ক পড়লে ধুলা বালুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়।


বৃহস্পতিবার (৬ মে) দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরনকালে তিনি এসব কথা বলেন।

- Advertisement -


মতিয়া চৌধুরী বলেন, আপনারা ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কেউ নেই। সব সময় তিনি আপনাদের কথা ভাবেন। তাই করোনা মহামারীতে আপনাদের বলার আগেই প্রধানমন্ত্রী আড়াই হাজার টাকা করে প্রনোদনা পাঠিয়েছেন। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানও দেশ স্বাধীন হওয়ার পর বিদেশ থেকে যতরকম সাহায্য সহযোগীতা পেয়েছেন তখন দলীয় কর্মীরা তা মাথায় করে নিয়ে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন।


এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, ওসি বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, কৃষক লীগের যুগ্ম আহবায়ক আজাদ মিয়া প্রমুখ।


ওইদিন মতিয়া চৌধুরী উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটিতে ২০০ জন করে অসহায় মানুষের মাঝে শাড়ী এবং শার্ট বিতরণ করবেন বলেও ঘোষণা দেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More