দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত আবরার ফাহাদের দাফন সম্পন্ন

0 87

Get real time updates directly on you device, subscribe now.

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় নিজ বাসার সামনে আবরারের তৃতীয় জানাজা শেষে স্থানীয় রায়ডাঙ্গা কবরস্থানে তাকে দাফন করা হয়। নিজের প্রিয় ক্যাম্পাস থেকে বহূ দূরে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।

এর আগে মরদেহবাহী একটি গাড়িতে করে আবরার ফাহাদের মরদেহ ঢাকা থেকে কুষ্টিয়ায় আনা হয়। সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডের আল-হেরা জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সেখান থেকে আবরারের নিজ গ্রাম কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় মরদেহ নেয়া হলে তা নিয়ে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। এ সময় আবরারের হত্যাকারীদের বিচার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেয়।

পরে বেলা পৌনে ১১টায় তৃতীয় জানাজা শেষে রায়ডাঙ্গা কবরস্থানে শায়িত করা হয় বুয়েটের মেধাবী এই শিক্ষার্থীকে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More