রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মহামারি করোনা পরিস্থিতিতে সারাদেশে প্রায় ৪ লাখ মাইক, লাইট ও ডেকোরেটর কর্মহীন মালিক শ্রমিকদের অর্থনৈতিক সংকট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাইক, লাইট ও ডেকোরেটর মালিক শ্রমিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।
রোববার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের গোলচত্বর এলাকায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। রওশন আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মাইক, লাইট-ডেকোরেটর মালিক শ্রমিক সমিতির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান রহমান, মেহেদী হাসান উজ্জল, আনোয়ার, মাসুম মিয়া, দীন ইসলাম, আজিজ, আমিনুল ইসলাম, হযরত আলী, কবির, আল মাসুদ, নজরুল ইসলাম, আবু সাঈদ, বাদল, জুয়েল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানাচ্ছি সীমিত আকারে ডেকোরেটর- মাইক ও লাইটের ব্যবসা খুলে দেওয়া হউক নয়তো ডেকোরেটর- মাইক ও লাইট মালিক ও শ্রমিকদের প্রনোদনা প্রদান করা হউক। আমরা র ডেকোরেটর- মাইক ও লাইট মালিক ও শ্রমিকরা অর্থাহারে খুব কষ্টে দিন কাটাচ্ছি।
