ডেমরায় দু:খী ও কর্মহীন মেহনতী মানুষের মাঝে স্বেচ্ছাসবক লীগের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ সরকার সুমন:
“মুজিব বর্ষের অঙ্গীকার, মানুষ থাকবে না অনাহার” এ স্লোগান নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিমের নির্দেশে ডেমরায় গরীব-দু:খী ও কর্মহীন মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় ঈদ উপহার হিসেবে মানুষের মাঝে ব্যাগে করে সেমাই, চিনি পোলাওয়ের চাল, সেমাই ও তেল বিতরণ করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপনের পক্ষ থেকে ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাত হোসাইন সুজনের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় রোববার বিকালে হাজীনগর হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার ওসি খন্দার নাসির উদ্দিন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুকুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবে সহ-সভাপতি, হারুন-অর-রশিদ।
এ সময় কামরুল হাসান রিপন, বলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গরীব-দু:খী ও মেহনতী মানুষের জন্য কাঁদেন। তাই তারই নির্দেশ ও ইচ্ছা অনুযায়ী ভয়াভহ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অব্যাহত রেখেছে।
এদিকে ক্ষতিগ্রস্থ মানুষদেরকে জননেত্রী শেখ হাসিনা নানাভাবে সহায়তা প্রদান করে আসছেন। আর সরকারের পাশাপাশি আওয়ামী লীগ, স্বোচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দুস্থ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।
